বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে হিন্দু বিধবার ঘর নির্মাণের দায়িত্ব নিলেন জামায়াত নেতা

তছলিমুর রহমান , লক্ষ্মীপুর

প্রকাশিত:
৬ জুলাই ২০২৫, ১৭:৪৭

লক্ষ্মীপুরে অসহায় এক বিধবা হিন্দু মহিলার ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম। রোববার (৬ জুলাই) সকালে তিনি সদর উপজেলাধীন বাঙ্গাখাঁ ইউনিয়নের আমানুল্ল্যাপুর গ্রামের বিধবা ঝর্ণা রানীর জরাজীর্ণ ঘর পরিদর্শন করে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন।

রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, আমানুল্ল্যাহপুর গ্রামে রোববার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজাউল করিম। সেখানে তিনি জানতে পারেন বিধবা হিন্দু নারী ঝর্ণা রাণী ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি ড. রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।

ড. রেজাউল করিম বলেন, “মানবতা ও সেবাই ইসলামের মূল শিক্ষা। অসহায় যে-ই হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

স্থানীয় জনগণ তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ব্যতিক্রর্মী উদাহরণ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাসেল, বাঙ্গাখাঁ ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম আনসারী, ওয়ার্ড সভাপতি মাস্টার হাফিজ উল্লা, শ্যামল ডাক্তার, সুমন মজুমদার, জীবন চন্দ্র শীল, কার্তিক চন্দ্র শীল, শ্যামল মজুমদার, দিলীপ দাস প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর