শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৫:১১

লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদককরা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় যুবদলের ফেসবুক পেজে দেওয়া দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, কেন্দ্র থেকে নতুন করে আমাদের দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন রেজাউল করিম লিটকে আহ্বায়ক, রশিদুল হাসান লিংকনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও আব্দুল আলিম হুমায়ুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। গত ৩ জুন যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ চেয়ে লিটন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেন। ১৭ জুন কেন্দ্রীয় কমিটি তার পদত্যাগ পত্র গ্রহণ করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর