বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় বিষধর সাপের কামড়ে কিশোরের মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
৮ জুলাই ২০২৫, ১৮:২৩

ফরিদপুরের ভাঙ্গায় বিষধর সাপের কামড়ে আরফান (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুলাই) উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আরফান ওই গ্রামের মৃত হাতেম মুন্সীর ছেলে এবং স্থানীয় কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে মশারির ভেতরে ঘুমিয়ে পড়ে আরফান। রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে সে পরিবারের সদস্যদের ডাকে। এরপর তার শরীরে তীব্র ব্যথা ও জ্বালাপোড়া শুরু হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় কিশোরের চাচা ইমরান মুন্সি জানান, আমরা প্রথমে ভেবেছিলাম বাড়িতে একটি পোশাক বিড়ালে হয়তো তাকে কামড় দিয়েছে। অবস্থা অবনতি হলে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে জানায়, তাকে বিড়াল নয় বিষধর সাপে কামড় দিয়েছে।

আরফান মুন্সির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, আরফান নামের এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানান, তাকে বিষধর সাপে কেটেছে।

তিনি আরও বলেন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে। সাপে কাটলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর