শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার নতুন কমিটি গঠন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১২:৪৯

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি, ঢাকা (বিএমসিএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত আট সদস্য বিশিষ্ট আংশিক এই কমিটির সভাপতি হয়েছেন বেসরকারি টেলিভিশন নিউজ ২৪- এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশন ডিজিটালের চিফ রিপোর্টার সুজন মাহমুদ।

শুক্রবার (১১ জুলাই) বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় আট সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটির ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়। সেইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করারও ঘোষণা দেয়া হয়।

ঘোষিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক আসিফ আদনান আজাদ, সহ-সভাপতি নাট্যকার জুলফিকার হোসাইন সোহাগ এবং গ্লোবাল টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুন। সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম জনি, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার ইসহাক আসিফ এবং সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপাকে চলচ্চিত্র বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন: বিখ্যাত সংগীতশিল্পী খুরশীদ আলম, বিশিষ্ট সংগীতশিল্পী কনকচাপা, বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বিশিষ্ট সাংবাদিক ফারুক ওয়াসিফ, দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক মোজাম্মেল হক (লালু) এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

নতুন এই কমিটি বিএমসিএসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বগুড়ার গণমাধ্যম ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর