বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মায়ের সামনে স্কুলছাত্রের মৃত্যু

মোসলেউদ্দিন (ইমরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৫:২২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পল্লীবেড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিব (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত লাবিব সৌদি প্রবাসী সাজ্জাদ মল্লিকের ছেলে ও কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রাশ করতে করতে বাড়ির পাশে গেলে সেখানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে লাবিব। ছেলেকে বাঁচাতে গিয়ে মা লাবনী আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জানান, রোগীর স্বজনরা জানিয়েছেন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর