বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

তুরস্কে বহুতল ভবনে আগুন, ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৭:০৭

তুরস্কের রাজধানী আঙ্কারার চাঙ্কায়া জেলার একটি আবাসিক কমপ্লেক্সে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম ‘হুরিয়েত’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে থাকা বাসিন্দাদের অগ্নিনির্বাপক দল উদ্ধার করেছে।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, আগুনে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আরাস শাহিন (সাড়ে ৩ মাস বয়সি), হুসনিয়া চেলিক শাহিন এবং মুহাররেম চেতিনকায়া।

এছাড়া আরও ২০ জন বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। রিপাবলিকান প্রসিকিউটরের অফিস এ ঘটনার তদন্ত শুরু করেছে।তুরস্কের রাজধানী আঙ্কারার চাঙ্কায়া জেলার একটি আবাসিক কমপ্লেক্সে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লেগেছে। এতে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম ‘হুরিয়েত’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভবনে থাকা বাসিন্দাদের অগ্নিনির্বাপক দল উদ্ধার করেছে।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, আগুনে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আরাস শাহিন (সাড়ে ৩ মাস বয়সি), হুসনিয়া চেলিক শাহিন এবং মুহাররেম চেতিনকায়া।

এছাড়া আরও ২০ জন বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। রিপাবলিকান প্রসিকিউটরের অফিস এ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর