বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অর্থ উপদেষ্টা

আ. লীগ আমলের ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট চুক্তি রিভিউ হবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৪:৩৮

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইনডিপেনডেন্ট পাওয়ার প্ল্যান্ট (আইপিপি) নিয়ে হওয়া চুক্তিতে অসংলগ্নতা রয়েছে, সেগুলো রিভিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

দুটি বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। এর কাজ চলছে।

তিনি বলেন, আমাদের এলএনজির অপর্যাপ্ততা আছে, আমরা এলএনজি আনছি। এলএনজি আমদানির বিষয়ে একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

এখানে অনেকগুলো বিদেশি কোম্পানি আছে। তাদের চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্ট থেকে একটি নির্দেশনা আছে। এ জন্য আলাপ-আলোচনা করে আমরা এটা করব। সেজন্য আইনি সহায়তা দরকার। সেটা করার জন্য আমরা একটা প্রস্তাব অনুমোদন করেছি। এখানে আইনি বিষয় আছে। এক তরফা তো এটা করা যাবে না, বলেন অর্থ উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর