বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ভুটানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশের মেয়েরা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫, ১৬:৩৩

টানা দুই জয়ে মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম লেগের শেষ ম্যাচেও ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৫ জুলাই) ঝির ঝির বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ভুটানের গোলরক্ষককে পেমা ইয়াংজম একা পেয়েও পরাস্ত করতে পারেননি তৃষ্ণা রানী।

তবে ব্যর্থ হননি শান্তি মার্ডি। শান্তির নেওয়া প্রথম শটও প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরে বাধা প্রাপ্ত হয়েছিল। তবে ফিরতি সুযোগে বাঁ পায়ের শটে ঠিকই জাল খুঁজে নেন শান্তি। 

১৯ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়ছিল ভুটান। বাঁ প্রান্তে যখন খেলদেন ওয়াংমো বল পেলেন তখন তার সামনে শুধুই বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার।

ভুটানের ফরোয়ার্ড শটটা নিলেনও বটে কিন্তু তা গোলরক্ষকের সামনে গিয়ে আটকে যায়। বৃষ্টির পানিতে আটকে যাওয়ায় বল তালুবন্দি করতে কোনো সমস্যা হয়নি মিলির। পরে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর