শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘দেশে কোনো ভিক্ষুক নেই’ দাবি করে তোপের মুখে পদত্যাগ শ্রমমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৪:৫৪

‘দেশে কোনো ভিক্ষুক নেই’ বলে দাবি করে তুমুল বিতর্কের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রম মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাব্রেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এলেনা ফেইতো-কাব্রেরা বলেছিলেন, কিউবায় ‘ভিক্ষুক’ বলে কিছু নেই। আর যারা আবর্জনা খুঁজে বেড়ায়, তারা মূলত ‘সহজ অর্থ উপার্জনের জন্য’ স্বেচ্ছায় এমন করছে।

সম্প্রতি তিনি এমন বক্তব্য দেন দেশটির সংসদীয় অধিবেশনে। এরপরই তা দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। যার জেরে কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-ক্যানেলের প্রতিক্রিয়া আসে এবং অবিলম্বে তিনি পদত্যাগ করেন।

এদিকে এলেনা ফেইতো-কাব্রেরার ওই দাবির জবাবে কিউবার অর্থনীতিবিদ পেদ্রো মনরিয়াল এক্সে পোস্ট করেন, ‘তা হলে নিশ্চয়ই কিছু মানুষ ‘মন্ত্রী’ সেজেও বসে আছে!’

কিউবার একাধিক কর্মী ও বুদ্ধিজীবী এক চিঠিতে তার অপসারণ দাবি করেন এবং বলেন, এই মন্তব্য ‘কিউবান জনগণের প্রতি এক অপমান’।

কিউবা সরকার ভিক্ষুকের সংখ্যার কোনো সরকারি তথ্য প্রকাশ না করলেও, দেশের তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে তাদের সংখ্যা বেড়ে যাওয়া সবার চোখে স্পষ্ট।

কমিউনিস্ট শাসিত দ্বীপ দেশ কিউবা এখনো একটি ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। যার ফলে সেখানে দারিদ্র্য ও খাদ্য সংকট আরও বেড়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর