শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইরাকের শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১২:৫৮

পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা-আইএনএ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ওয়াসিত প্রদেশের গভর্নরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

রয়টার্স স্বাধীনভাবে এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে।

গভর্নরের বরাত দিয়ে আইএনএ আরও জানায়, ‘আমরা ভবন ও ‍শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি’।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর