বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:২৩

গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

গোপালগঞ্জে যে এমন ঘটনা ঘটবে সে বিষয়ে কি গোয়েন্দাদের কাছে কোনো তথ্য ছিল না- জানতে চাইলে তিনি বলেন, ‘গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে ওই তথ্যটি ছিল না।’

এনসিপি নেতারাও অভিযোগ করেছেন আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।’

ভবিষ্যতে এ ধরনের ঘটনারোধে কী পদক্ষেপ নেবেন- জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কালও তো নির্দেশনা দিয়েছি ওখানে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা যাতে নেওয়া হয়। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

তিনি বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেফতার হবেন। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর