বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বর্ষার বিকেলে বানিয়ে নিন গার্লিক চিলি পটেটো বাইটস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫, ১৫:৩৮

এই বর্ষায় আলু খেতে একঘেয়েমি লাগছে? স্বাদের পরিবর্তন আনতে তৈরি করতে পারেন মজাদার কোরিয়ান গার্লিক চিলি পটেটো বাইটস। খুব কম সময়ে ও হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আলুর এই পদটি বানানো যায়। সকাল-বিকেলের যে কোনো সময়ের নাশতায় গার্লিক চিলি পটেটো বাইটস তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক গার্লিক চিলি পটেটো বাইটস তৈরির করার জন্য কী কী লাগবে এবং কীভাবে তৈরি করবেন-

উপকরণ

১. আলু ২-৩ টি (মাঝারি সাইজ)
২. কর্নফ্লাওয়ার ১ কাপ
৩. রসুন কুচি ১ টেবিল চামচ
৪. পেঁয়াজ কুচি ২ টি
৫. বেকিং পাউডার ১/৪ চা চামচ
৬. লবণ স্বাদমতো
৭. টমেটো সস ২ টেবিল চামচ
৮. চিলি সস ২ টেবিল চামচ
৯. পানি পরিমাণমতো (ডো তৈরির জন্য)

প্রস্তুতি প্রণালি

আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নিন। মাখানো আলুর সঙ্গে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, লবণ এবং পরিমাণ মতো পানি মিশিয়ে নরম ডো তৈরি করুন। ডো থেকে ছোট ছোট বাইটস বা আপনার পছন্দসই আকারে তৈরি নিন। এরপর একটি প্যানে তেল গরম করে বাইটসগুলো বাদামি ভেজে নিন।

অন্য একটি প্যানে অল্প তেলে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর টমেটো সস, চিলি সস মিশিয়ে ঘন সস তৈরি করুন। ভাজা আলুর বাইটসগুলো তৈরি করা গার্লিক-চিলি সসের সঙ্গে মিশিয়ে ভালো করে সসে মাখিয়ে নিন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর