বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

খাবার নিতে যাওয়া ১৪ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি বাহিনী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৭:১০

দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে খাবার নিতে যাওয়া অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ১৪ জনসহ শুক্রবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

খবর আলজাজিরার খবরে বলা হয়, খাদ্য বিতরণকেন্দ্রটি গাজার রাফাহ শহরে অবস্থিত। মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত গাজায় খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় প্রায় ৯০০ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের অধিকাংশই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলোর আশপাশে নিহত হন।

এর আগে বুধবার, দক্ষিণ গাজার আরেকটি জিএইচএফ সহায়তা বিতরণকেন্দ্রে কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনায় বেশির ভাগ মৃত্যুর কারণ পদদলিত হওয়া বলে জানা গেছে।

গাজার মানবিক সংকট প্রতিদিনই গভীরতর হচ্ছে, আর খাদ্যের জন্য অপেক্ষা করতেই প্রাণ হারাচ্ছেন বহু নিরীহ মানুষ।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজার হাজার হাজার ফিলিস্তিনি বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছে। সেখানকার শরণার্থীশিবিরে আশ্রয় নেওয়া প্রতি তিনজনের মধ্যে একজন দিনের পর দিন না খেয়ে থাকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর