বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শ্যামপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৩:৫১

রাজধানীর শ্যামপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শ্যামপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সিয়াম সরকার (২২)।

রবিবার ২০ জুলাই ভোররাত আনুমানিক ৪টার দিকে শ্যামপুর থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের খন্দকার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শ্যামপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, যুবলীগ নেতা শাকিল বিন সামস ওরফে রাব্বির নির্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুইজন কর্মী ওই এলাকায় একটি বাসে আগুন লাগানোর প্রস্তুতি নিচ্ছে।

পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সিয়াম সরকারকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়। তবে রাফসান নামে অপর এক কর্মী কৌশলে পালিয়ে যায়। শ্যামপুর থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম সরকার বাসে অগ্নিসংযোগের চেষ্টার কথা স্বীকার করেছে। সে এবং পালাতক রাফসান শ্যামপুর এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনায় যুক্ত ছিল বলে জানায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর