শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

উপদেষ্টা

সরকারি চাকরিতে জুলাইযোদ্ধারা কোটা পাবেন না

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৩:৩৭

সরকারি চাকরিতে জুলাইযোদ্ধারা কোটা পাবেন না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারকে সরকারিভাবে ফ্ল্যাট দেওয়া হবে বলে খবরে দেখছি এবং সরকারি চাকরিতে কোটা বরাদ্দ করা হবে- এ দুটি তথ্য সঠিক কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের মধ্যে ফ্ল্যাট দেওয়া কিংবা চাকরির কোটা দেওয়া এসব বিষয় নেই।

তিনি আরও বলেন, পুনর্বাসন কর্মসূচি আছে। পুনর্বাসন নানাভাবে হতে পারে। তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান সেভাবে করা হবে। আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস-মুরগি কিংবা পশু পালন, মৎস্য পালন যেভাবে তিনি জীবিকা সংস্থান করতে চাইবেন সে ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে।

জুলাইযোদ্ধাদের সরকার অনুদান দেবে সেটা স্বাভাবিক, তাদের আত্মত্যাগ রয়েছে। মুক্তিযোদ্ধারাও এখন ভাতা পাচ্ছেন ২০ হাজার টাকা, জুলাইযোদ্ধারাও পাচ্ছেন ২০ হাজার টাকা। দুটি কী সমান হয়ে গেল কিনা, মুক্তিযোদ্ধাদের ভাতা কী বাড়ানো হবে- এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান। তাদের অবদান এটা অনস্বীকার্য। এটা সার্বজনীনভাবে প্রযোজ্য। এটা নিয়ে এখানে এই প্রসঙ্গ নিয়ে আসা উচিত না।

জুলাইযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সমকক্ষ করা হচ্ছে কিনা- প্রশ্নে তিনি বলেন, ওইভাবে (সমকক্ষ) কেউ দেখছে না। আমরাও দেখছি না। মুক্তিযোদ্ধাদের ভাতা পেতে পেতে ৩০-৩৫ বছর লেগেছে। অনেক মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায়নি, তালিকাই হয়নি। অথচ ২০০৫ সালেই শহীদের তালিকা হয়েছে। এগুলো সব রেকর্ডেড। তাহলে এত বছর ধরে হলো না কেন? আমি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ এখানে আনতে চাচ্ছি না।

সরকারি চাকরিতে তাদের জন্য কোনো কোটা থাকবে না- প্রশ্নে উপদেষ্টা বলেন, কোনো কোটা থাকবে না। তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন।

জুলাই মাসে জুলাইযোদ্ধাদের জন্য কোনো নতুন কর্মসূচি আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসন পর্যায়ে ৫ আগস্ট দেশব্যাপী জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হবে। প্রতি জেলায় স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। রাস্তার মধ্যে স্ট্রিট স্যান্ড তৈরি করছি।

শহীদদের স্ত্রী না বাবা-মা অনুদানের টাকা পাবেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা অনেক বেশি না। আমরা আলাপ-আলোচনা করে দেব। এ নিয়ে সচিব ইসরাত চৌধুরী বলেন, আমাদের যে উত্তরাধিকার আইন আছে সে অনুযায়ী আমরা দেব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর