শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টি-টোয়েন্টি ম্যাচ উপলক্ষে আজ চলবে মেট্রোরেলের অতিরিক্ত ৩ ট্রেন

খেলা ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৫:২৩

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন করতে আজ (২২ জুলাই) মঙ্গলবার রাজধানীতে চলবে মেট্রোরেলের অতিরিক্ত তিনটি ট্রেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ম্যাচ শেষের পর দর্শনার্থীদের ঘরে ফেরার সুবিধার্থে আজ দিনের স্বাভাবিক সময়সূচির বাইরে বিশেষ ট্রেন সার্ভিস চালু থাকবে।

উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী অতিরিক্ত তিনটি ট্রেন ছাড়বে যথাক্রমে:

রাত ৯:১৫ মিনিটে

রাত ১০:০০ মিনিটে

রাত ১০:১৫ মিনিটে

অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের দিকে ট্রেন ছাড়বে:

রাত ৯:৫৫ মিনিটে

রাত ১০:৪০ মিনিটে

রাত ১০:৫৫ মিনিটে

ডিএমটিসিএল আরও জানায়, আজ রাত ১০:১৫ মিনিট পর্যন্ত প্রতিটি স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কাউন্টার খোলা থাকবে। তবে এই সময়সূচি শুধুমাত্র আজকের (২২ জুলাই) দিনের জন্য প্রযোজ্য।

প্রসঙ্গত, সাধারণ নিয়ম অনুযায়ী, প্রতিদিন রাত ৯টায় উত্তরা উত্তর এবং রাত ৯:৪০ মিনিটে মতিঝিল থেকে দিনের শেষ মেট্রোরেল ছেড়ে যায়। দর্শনার্থীরা যাতে স্টেডিয়াম থেকে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর