বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

শুল্কে সুবিধা পেতে যুক্তরাষ্ট্রের গম বাড়তি দামে কিনবে সরকার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৮:১৬

যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ শুল্ক কমানোর দর-কষাকষিতে সুবিধা পেতে কিছুটা বেশি দামে এ গম কেনা হচ্ছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ (২৩ জুলাই) বুধবার সচিবালয়ে কমিটির বৈঠক হয়। সেখানে এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। পরে বৈঠক শেষে এ নিয়ে সাংবাদিকদের জানান অর্থ উপদেষ্টা।

আমদানি করতে যাওয়া গমে প্রোটিনের হার ও দাম কেমন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রোটিনের হার কিছুটা বেশি। দামও কিছুটা বেশি পড়বে। তবে তিন উদ্দেশ্যে এ গম কেনা হচ্ছে। এগুলোর মধ্যে আছে, শুল্ক ইস্যুতে দেশটির সঙ্গে দর-কষাকষিতে সহায়তা পাওয়া। একই সঙ্গে গাম আমদানির উৎস বাড়ানো।

বৈঠকে উত্থাপিত খাদ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রস্তাবনায় বলা হয়, জি-টু-জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের একটি সরকারি প্রতিষ্ঠান থেকে এসব গম কেনা হবে। প্রতি মেট্রিক টন গম কিনতে ব্যয় হবে ৩০২ দশমিক ৭৫ মার্কিন ডলার। সে হিসাবে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম কিনতে ব্যয় হবে ৮১৭ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার টাকা। প্রতি কেজি গমের দাম পড়বে ৩৭ টাকা ২০ পয়সা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর