বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মার্কো রুবিও

গাজায় যুদ্ধবিরতি চুক্তি যেকোনো দিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৩:০১

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কয়েক সপ্তাহ ধরে দিনরাত যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কাজ করে যাচ্ছেন।

রুবিও বলেন, তারা অনেক অগ্রগতি অর্জন করেছেন এবং এখন চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন।

তিনি আরও বলেন, আমরা আশা করছি যে যেকোনো দিন একটি যুদ্ধবিরতির চুক্তি হবে, যার আওতায় কমপক্ষে অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়া হবে, এবং ৬০ দিনের ওই চুক্তির মেয়াদ শেষে বাকি জিম্মিদেরও মুক্তি দেওয়া হবে।

গাজায় এখনও যারা জিম্মি রয়েছেন, তাদের প্রসঙ্গে রুবিও বলেন ভালো খবর হলো, এখন আর কোনো মার্কিন নাগরিক গাজায় নেই। তবে আমরা সব জিম্মির বিষয়ে সমানভাবে উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, গাজায় যা হচ্ছে, তার একটি খুব সহজ সমাধান রয়েছে—সব জিম্মিকে মুক্তি দিন, অস্ত্র ফেলে দিন, তাহলেই হামাসের জন্য যুদ্ধ শেষ হয়ে যাবে।

কদিন আগেই দূত স্টিভ উইটকফ বলেছিলেন, হোয়াইট হাউস যুদ্ধবিরতি আলোচনায় তাদের সক্রিয় ভূমিকা কমিয়ে আনছে, কারণ হামাসের মধ্যে চুক্তিতে পৌঁছানোর সদিচ্ছার অভাব দেখা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর