বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কাজল

সার্জারি শুধু নারীরা করেন না, পুরুষরাও করেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৩:২৮

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সারজামিন’ সিনেমা নিয়ে আলোচনায় রয়েছেন। পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় তৈরি এই ছবিতে অভিনয় করেছেন সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানও। ছবির প্রচারে অংশ নিতে গিয়ে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন কাজল। সেখানেই তারকাদের চেহারায় প্লাস্টিক সার্জারি, ফিলার বা বোটক্স নিয়ে এক প্রশ্নের জবাবে অকপটে নিজের মত তুলে ধরেন তিনি।

কাজলের ভাষ্য, ‘আমার মনে হয় এটি পুরোপুরি ব্যক্তিগত পছন্দের বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন এবং এই বিষয়ে আত্মবিশ্বাসী, তিনি নিজের চেহারায় পরিবর্তন আনতেই পারেন। ছুরি কাঁচি চালিয়ে নিজেকে বদলানো কোনো বড় বিষয় নয়। আমি এটা খুব সাধারণভাবেই দেখি।’

এ সময় শুধু নারীরাই নয়, অনেক পুরুষও চেহারার পরিবর্তনে অস্ত্রোপচার বা প্রসাধন প্রক্রিয়ার আশ্রয় নেন বলে মন্তব্য করেন কাজল। কিন্তু সমাজে শুধু নারীদের নিয়েই বেশি কটাক্ষ করা হয়—এ বিষয়টি নিয়ে আক্ষেপ করেন তিনি।

তাঁর ভাষায়, ‘পুরুষরাও নিজের চেহারা বদলাতে সার্জারির আশ্রয় নেন। কিন্তু তা নিয়ে সমাজে আলোচনা হয় না, কটাক্ষও করা হয় না। অথচ নারীরা এমন কিছু করলেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। এটা একেবারেই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত।’

চেহারার সৌন্দর্য ধরে রাখার চেষ্টাকে স্বাভাবিক মনে করলেও, বয়স নিয়ে কাজলের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তবভিত্তিক ও ইতিবাচক।

তিনি বলেন, ‘বয়স হওয়া খুব স্বাভাবিক বিষয়। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বরং জীবনের প্রতিটি ধাপকে উপভোগ করতে জানা উচিত। অনেকে তো কম বয়সেই পৃথিবী ছেড়ে চলে যান, তারা বয়স বাড়ার আনন্দটা পান না—এটাই কষ্টের। তাই আমি মনে করি বয়স বাড়াটাই সৌভাগ্য।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর