বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৩০ বছর পর প্রথমবার মস্কো-পিয়ংইয়ং যাত্রীবাহী ফ্লাইট শুরু হচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৬:৪৬

কয়েক দশক পর রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট শুরু হচ্ছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় দুই প্রাক্তন কমিউনিস্ট মিত্র রোববার (২৭ জুলাই) ফ্লাইট চালুর এই সিদ্ধান্ত জানায়।

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে রাজধানীগুলোর মধ্যে নিয়মিত ফ্লাইট বন্ধ ছিল। রুশ বিমানবন্দরের সময়সূচী অনুসারে, প্রথম ফ্লাইটটি শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে।

এর আগে গত জুন মাসে মস্কো-পিয়ংইয়ং যাত্রীবাহী রেল পরিষেবা - ১০ দিনের যাত্রা, পুনরায় চালু হয়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ রোববার জানিয়েছে, ৮ ঘণ্টার এই ফ্লাইটটি ৪৪০ জন যাত্রী ধারণক্ষমতার একটি বোয়িং-এর মাধ্যমে পরিচালিত হবে। এতে বলা হয়েছে, টিকিটের দাম ৪৪৭০০ রুবেল (৫৬৩ ডলার) থেকে শুরু। প্রথম ফ্লাইটটি দ্রুতই বুক হয়ে যায়।

রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রোসাভিয়াতসিয়া নর্ডউইন্ড এয়ারলাইন্সকে সপ্তাহে দু'বার মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থিতিশীল চাহিদা তৈরিতে সহায়তা করার জন্য আপাতত মাসে একবার ফ্লাইট পরিচালনা করা হবে।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানকে সমর্থন করার জন্য পিয়ংইয়ং রাশিয়ায় ১০ হাজারেরও বেশি সেনা এবং অস্ত্র মোতায়েন করেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই মাসে বলেছেন, তার দেশ ইউক্রেনের সংঘাত নিরসনে মস্কোর প্রচেষ্টাকে 'নিঃশর্তভাবে' সমর্থন করতে প্রস্তুত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর