বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁদাবাজ যে-ই হোক ছাড় দেওয়া হবে না

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৭:৫৩

চাঁদাবাজ যে-ই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

চাঁদাবাজির বিরুদ্ধে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে কী হচ্ছে আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না? গুলশানে চাঁদাবাজদের আমরা ছাড় দেইনি। গুলশানে চাঁদাবাজদের ধরছি না? কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না- সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি তো বললাম কাউকে ছাড় দেওয়া হবে না। যত পরিচয় দেওয়া হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।’

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

মাদক বহনকারীদের ধরা যাচ্ছে, কিন্তু মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না। তাদের ধরার চেষ্টা চলছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর