বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘রাজধানীতে মাসে ২০টি হত্যা-৫টি ডাকাতি হচ্ছে’

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৭:১৭

রাজধানী ঢাকায় প্রতি মাসে গড়ে ২০টিরও বেশি হত্যাকাণ্ড এবং ৫টি ডাকাতির ঘটনা ঘটছে। পাশাপাশি প্রতি মাসে গড়ে ৪৬টি ছিনতাই ও ৭০টি চাঁদাবাজির মামলাও নথিভুক্ত হচ্ছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন—এ ছয় মাসে রাজধানীর ৫০টি থানায় ১২১টি খুন, ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই এবং ১০৬৮টি চুরির মামলা হয়েছে।

ডিসি তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধানে ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একযোগে কাজ করছে।

তিনি জানান, গতকাল ওয়ারি বিভাগের ডিবি একটি চোরাই মোবাইল চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ১২৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মোহাম্মদপুরে সক্রিয় ‘কবজি কাটা গ্রুপ’-এর বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করার একাধিক অভিযোগ রয়েছে। এ চক্রের সদস্য নিশাত এবং রাসেল ওরফে এসটি রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, মামলার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, প্রতি মাসে গড়ে ২০টি হত্যাকাণ্ড, ৫টি ডাকাতি, ৪৬টি ছিনতাই এবং ৭০টি চাঁদাবাজির ঘটনা ঘটছে। তবে এসব অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি সক্রিয়ভাবে কাজ করছে এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর