বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আজকের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১২:২২

ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা এখনো শেষ হয়নি। তবে আজকের (বৃহস্পতিবার) মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। 

সরকারি কর্ম কমিশন, দুদক, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে আজ বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২৩তম দিনের সংলাপ শুরুর কথা রয়েছে।

এছাড়াও আলোচনার এজেন্ডায় রয়েছে উচ্চকক্ষ গঠন পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন ও ক্ষমতা এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়।

কমিশনের প্রত্যাশা, আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত প্রস্তাবগুলো। যথারীতি আজও বৈঠকে অংশ সবগুলো রাজনৈতিক দলের অংশ নেয়ার কথা রয়েছে।

গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ২২তম দিনের সংলাপে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিতে ঐকমত্য হয়েছে বলে ঘোষণা করেছে কমিশন। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব গতকালের আলোচনায় উঠলেও সিদ্ধান্ত হয়নি। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর