শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কঠোর অবস্থানে পিসিবি, ‘পাকিস্তান’ নাম ব্যবহার করলেই শাস্তি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৬:৫৯

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনা যেনও কিছুতেই থামছে না। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনেও, ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে ভারত। বিষয়টিকে মেনে নিতে পারেনি পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড।

তাই এবার বেসরকারি কোন ক্রিকেট লিগে এখন থেকে ‘পাকিস্তান’ নামটি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পিসিবিকে উপদেশ নামা দিয়েছে পাকিস্তান সরকার এবং ইন্টার-প্রোভিনশিয়াল কো-অর্ডিনেশন (আইপিসি) কমিটি।

এক প্রতিবেদনে জিও সুপার নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্বিতীয় আসরে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তান লেজেন্ডস দলের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় বোর্ডের কর্মকর্তারা তা দেশের মর্যাদার জন্য ক্ষতিকর মনে করছেন।

মূলত, চলমান ডব্লিউসিএল আসরকে ভারত-পাকিস্তান লড়াই হিসেবে উপস্থাপন করা হচ্ছিল যা পিসিবির কাছে অস্বস্তির কারণ হয়। তাই পিসিবির পরিচালনা পর্ষদের এক বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বেসরকারি লিগগুলোতে দেশের নাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত হয়।

পিসিবি আরও জানিয়েছে, ভবিষ্যতে কোনো বেসরকারি সংস্থাকে পাকিস্তানের নাম ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। তবে, চলমান ডব্লিউসিএল আসরের ফাইনালে পাকিস্তান লিজেন্ডস দলের সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।

এর আগে জিম্বাবুয়ে, কেনিয়া এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন লো-প্রোফাইল লিগেও কিছু বেসরকারি সংস্থা পাকিস্তান নাম ব্যবহার করেছে যা বোর্ড গুরুত্ব সহকারে দেখছে।

এ নিয়ে পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সব বেসরকারি সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যদি পাকিস্তানের নাম ব্যবহার করে তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্রিকেট সংক্রান্ত ইভেন্টে দেশের নাম ব্যবহারের একমাত্র অধিকার পিসিবির এবং তা নির্ভর করবে সংশ্লিষ্ট লিগ ও আয়োজক প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতার ওপর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর