শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১৫ দিন পর মাইলস্টোনে পাঠদান কার্যক্রম শুরু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৩:৫৬

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান কার্যক্রম শুরু হলো।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৮টায় শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হয়।

মাইলস্টোনের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এ তথ্য জানান।

গত রোববার শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিল। তবে ওই দিন কোনো পাঠদান কার্যক্রম হয়নি। শিক্ষার্থীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া এবং শোক অনুষ্ঠানে অংশ নেয়। নিজেদের মধ্যে কুশলাদি বিনিময় শেষে তারা বাসায় ফিরে যায়।

শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, কথা বলা ও মতামতের মাধ্যমে এই ক্লাসগুলো খোলা হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য শাখা আস্তে আস্তে খুলে দেওয়া হবে।

এর আগে কয়েক দফায় ছুটি দেওয়া হয়। পরিস্থিতি পর্যালোচনা করে ছুটি বাড়ানো হয়। সম্পূর্ণ উপযোগী হওয়ায় আজ ক্লাস শুরু হয়েছে।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত শিশু, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৩৪ জন নিহত হন । দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর