বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কাতার থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ৮ কেজি সোনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৬:৪৫

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা সোনার বাজারমূল্য আনুমানিক ১২ কোটি টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা কাস্টমস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাতারের দোহা থেকে আসা বিমানের কার্গো অংশ থেকে ৮ কেজি ১২০ গ্রাম ওজনের ৭০টি সোনার বার উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস (এয়ারপোর্ট ইউনিট)।

বিমানবন্দর ইনচার্জ কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, সকালে দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩২৬ ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়। বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় কাপড়ে লুকানো সোনার বারগুলো পরিত্যক্তভাবে পাওয়া যায়।

এ বিষয়ে কমিশনার মুহম্মদ জাকির হোসেন বলেন, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালানরোধে সর্বদা সচেষ্ট বাংলাদেশ কাস্টমস। ভবিষ্যতেও কাস্টমস দক্ষতার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধার করা সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।

এ ঘটনায় কাস্টমস আইন-২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। কীভাবে কার্গো হোল্ডে এত পরিমাণ সোনা প্রবেশ করলো এবং কারা এর সঙ্গে জড়িত এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করা হবে বলে জানা গেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর