শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার উদ্বোধন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৭:১১

দেশের ইতিহাসে প্রথমবারের মত লক্ষ্মীপুরে প্রায় ৩শ' সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

‎লক্ষ্মীপুর জেলায় ৭৩২ টি স্কুলে পর্যায়ক্রয়ে বই কর্নার করা হবে বলে ঘোষনা দেওয়া হয়। আজ ২৯২ টি প্রাথমিক বিদ্যালয়ে ১০৪ টি করে শিশুতোষ বই প্রদান করা হয় বলে জানান জেলা প্রশসাক রাজীব কুমার সরকার। ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বই পড়ার সংস্কৃতিকে নতুন করে উৎসাহিত করার চেষ্টা করেছেন। এছাড়া ‎শিশুদের মোবাইল আসক্তি কমাতে ও বই পড়ার প্রতি আগ্রহি করে গড়ে তুলতে এই লাইব্রেরী কর্মসূচি গ্রহন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, বিশ্বকে জানার জন্য লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরি বিমুখ। তাদের লাইব্রেরি মুখী করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরী কর্ণার স্থাপন একটি ভালো উদ্যোগ। এতে জ্ঞানের আলো লক্ষ্মীপুর থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।

এ সময় জেলা ও উপজেলা প্রসাশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর