শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

এনসিএল থেকে বাদ ঢাকা মেট্রো, যুক্ত হলো নতুন বিভাগ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৩:০২

গেল বছর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হয়। সেই আসরের পর থেকে ক্রিকেটারদের চাওয়া ছিল এ বছরও যেন টুর্নামেন্টটি আয়োজন করা হয়। সবকিছু ঠিক থাকলে, সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর। 

শনিবার (৯ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিংয়ে নেওয়া সিদ্ধান্তে জানা যায়, আসন্ন চারদিনের এনসিএলে থাকছে না ঢাকা মেট্রোর দল। এর পরিবর্তে নতুন দল হিসেবে ময়মনসিংহ বিভাগ যুক্ত হচ্ছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।   

যদিও চারদিনের ফরম্যাটে সুযোগ পেলেও, এ বছর এনসিএল টি-টোয়েন্টিতে ময়মনসিংহের অংশগ্রহণ হচ্ছে না। তবে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আগামী মৌসুম থেকে এনসিএল টি-টোয়েন্টিতেও ময়মনসিংহকে দেখা যাবে। 

বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, এখন ঢাকা মেট্রো দল হয়ে গিয়েছে, পরে ময়মনসিংহ টেক অভার করবে।

এছাড়া কতটি ভেন্যুতে হবে এবারের এনসিএল এই সব নিয়ে আলোচনা চলছে। এর আগে জানা গিয়েছিল, তিন ভেন্যুতে হবে এবারের এনসিএল আসর। তবে বৃহস্পতিবার (৭ জুলাই) বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন তিন ভেন্যুতে হবে এবারের এনসিএল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর