শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ধামরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৮:২৯

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ধামরাইয়ে উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ ।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা অডিটোরিয়ামে এমন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে ধামরাই উপজেলা চত্বরের সামনে বিভিন্ন যুব সংগঠনের সংগঠকদের নিয়ে একটি সুসজ্জিত র‍্যালি নিয়ে ধামরাই উপজেলা চত্বরে এসে হাজির হন উক্ত আয়োজনের সভাপতি যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জনাব ইসলাম আল হাজিব। এ সময় র‍্যালিতে অংশগ্রহণ করেন উক্ত আয়োজনের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মামনুন আহমেদ অনিক।

জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর দিবসটিকে উপলক্ষ করে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণসহ সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে গাছের চারা এবং ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উক্ত আলোচনা সভায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মামনুন আহমেদ অনিক বলেন, যুবদের শক্তিই আগামীর বাংলাদেশ। কেননা যুবদের শক্তি ও সাহসই জুলাই গণঅভ্যুত্থানের মূল কারণ। সেই সাথে প্রযুক্তিনির্ভর যুবশক্তি যাতে প্রযুক্তির অপব্যবহার না করে সে ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের এই আয়োজনকে ঘিরে তরুণ যুব সম্প্রদায় নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন সহকারী ভূমি কমিশনার , যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ইসলাম আল হাজিব, উপজেলা কৃষি অফিসার জনাব আরিফুর রহমানসহ প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর