বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্যাপক সাড়া করদাতাদের

প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১২:৩৮

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে গত ৪ আগস্ট। প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এরপর থেকে মাত্র ১০ দিনের মাথায় প্রায় ১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন, যা গত বছরের তুলনায় পাঁচ গুণ বেশি। ২০২৪-২৫ কর বছরে অনলাইন রিটার্ন দাখিল শুরু হয়েছিল ৯ সেপ্টেম্বর এবং প্রথম ১০ দিনে রিটার্ন জমা পড়েছিল ২০ হাজার ৫২৩টি।

জাতীয় রাজস্ব বোর্ড গত ৩ আগস্ট জারি করা এক বিশেষ আদেশে জানায়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিদের ব্যতীত দেশের সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে ১১ আগস্ট জারি করা পরবর্তী আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এনবিআর আরও জানায়, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যার কারণে কোনো করদাতা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হলে, তিনি ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যুক্তিসহ আবেদন করতে পারবেন। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনসাপেক্ষে সেই করদাতা পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ কিংবা অন্য যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। রিটার্ন দাখিলের পর স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তিস্বীকার পত্র এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আয়কর সনদও প্রিন্ট করে নিতে পারবেন।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তায় এনবিআর একটি কল সেন্টার চালু করেছে। করদাতারা ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে তাৎক্ষণিক টেলিফোনিক সহায়তা পাচ্ছেন। এ ছাড়া http://www.etaxnbr.gov.bd-এর eTax Service অপশনের মাধ্যমে লিখিতভাবে সমস্যার বিবরণ দিয়ে সমাধান পাওয়া যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড দেশের সকল ব্যক্তি শ্রেণির করদাতাকে যথাসময়ে http://www.etaxnbr.gov.bd পোর্টাল ব্যবহার করে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শনের মাধ্যমে রিটার্ন দাখিল করে দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর