বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

হামজার চোখধাঁধানো গোলের পরও স্বপ্নভঙ্গ লেস্টার সিটির

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৩:৩৩

ইংলিশ কারাবাও কাপের প্রথম রাউন্ডের ম্যাচে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে মাঠে নেমেছিল লেস্টার সিটি। এই ম্যাচে দুর্দান্ত এক গোলে লেস্টার সিটিকে লিডও এনে দেন বাংলাদেশি তারকা হামজা দেওয়ান চৌধুরী। তারপরও ম্যাচ জিততে পারেনি তারা, টাইব্রেকারে ম্যাচ হেরে কারাবাও কাপ থেকে ছিটকে গেছে লেস্টার সিটি।

বুধবার (১৩ আগস্ট) রাতে আকু স্টেডিয়ামে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দুই দফায় লিড নিয়েও নির্ধারিত সময়ে সমতা নিয়ে ফেরে লেস্টার। এতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ, যেখানে ৩-২ গোলের ব্যবধানে হেরেছে হামজার দল।

এদিন পজেশন থেকে শুরু করে প্রতিটি বিভাগেই এগিয়ে ছিল লেস্টার। তবে ডেডলাইন ভাঙতে অপেক্ষা করতে হয় ৫৪ মিনিট পর্যন্ত। হামজা বক্সের ভেতর থেকে নেওয়া জোরালো চোখধাঁধানো গোলে লেস্টারকে প্রথম দফায় এগিয়ে দেন।

প্রতিপক্ষ হাডার্সফিল্ড ফুটবলার বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হামজার পায়ে মেরে বসেন। প্রথমে পা দিয়ে বল কিছুটা ভাসিয়ে জোরালো শটে সেকেন্ড বারে জাল কাঁপান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লেস্টারের জার্সিতে যা বাংলাদেশি তারকার দ্বিতীয় গোল। 

৬৫ মিনিটে সেই লিড ভেঙে সমতায় ফেরে হাডার্সফিল্ড। ড্যানিয়েল ভোস্টের করা গোলের ৩ মিনিট পরই হ্যারি উইংসের গোলে আবারও লিড নেয় লেস্টার। তবে সেটিও বেশিক্ষণ টিকল না। মিনিট আটেক বাদেই হাডার্সফিল্ডের হয়ে গোল শোধ করেন ক্যামেরন আশিয়া। নির্ধারিত সময়ে খেলা ২-২ সমতায় থাকায় ফল নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টি শ্যুটআউটে হাডার্সফিল্ড গোলরক্ষক লি নিকোলস জর্ডান আয়িইউ এবং ক্যাসি ম্যাকঅ্যাটির দুটি বল ঠেকিয়েছেন। এ ছাড়া লেস্টারের আরেকটি শট পোস্টে মারেন বিলাল আল খান্নুস। বিপরীতে হাডার্সফিল্ডের পক্ষে সফল স্পটটিকে জয় নিশ্চিত করেছেন আলফি মে, লিও ক্যাস্টলডাইন ও ল্যাসে সোরেনসেন।

গত মৌসুমে রেলিগেশনে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হওয়া লেস্টারের জন্য কারাবাও কাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়া নিশ্চিতভাবেই হতাশার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের অ্যাওয়ে ম্যাচে আগামী শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রেস্টনের মুখোমুখি হবে লেস্টার সিটি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর