বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ম্যাকডোনাল্ডস স্টাইলে হ্যাশ ব্রাউন বানাবেন যেভাবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৪:১২

বিকেলের নাস্তায় আমাদের ভাজাপোড়া না হলেই চলেই না। নাস্তার জন্য একটি অসাধারণ খাবার হতে পারে হ্যাশ ব্রাউন। সাধারণত এটা সকালের নাস্তায় খাওয়া হয়। আলু দিয়ে তৈরি খাবারটি ম্যাকডোনাল্ডসে খুবই জনপ্রিয়, যা সবাই পছন্দ করে। বিকেলে ভিন্ন স্বাদ পেতে চাইলে হ্যাশ ব্রাউনের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন মজাদার এই খাবারটি। রেসিপি রইলো-

উপকরণ
১. মাঝারি আকারের আলু ২টি
২. পেঁয়াজ কুচি
৩. ময়দা ১ টেবিল চামচ
৪. ডিম ১টি
৫. লবণ স্বাদমতো
৬. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
৭. তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন। একটি পাত্রে গ্রেট করা আলু, পেঁয়াজ কুচি, ময়দা, ডিম লবণ এবং গোলমরিচ মিশিয়ে নিন। আলুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল বা চ্যাপ্টা আকারে গড়ে গরম তেলে দিয়ে বাদামি এবং মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। টিস্যু পেপারের উপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এবার টমেটো বা চিলি সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর