বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আসিফ মাহমুদ

চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৬:০৪

রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করে আসিফ মাহমুদ দাবি করেন, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম। ৫ আগস্টের পর তার সাথে কখনও দেখা বা কথা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি।

তিনি বলেন, চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজনের (অপু) যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

উপদেষ্টা থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন; কিন্তু এই সরকারে তো আরো অনেকে আছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন, কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরো অনেক হয়তো আছেন। আমি মনে করি, সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, আমি নিজে পদত্যাগ করব, কারণ আমি রাজনীতি করব। তবে নির্বাচন করব কি না এখনো ঠিক হয়নি। পদত্যাগ করে এনসিপিতে যোগ দেব কি না তা ঠিক হয়নি এখনো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর