বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জনমনে নানা গুঞ্জন

চকরিয়ায় বিপুল পরিমাণ সরকারি বই পুড়ে ছাঁই

সাদ্দাম হোসাইন, চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৭:২৪

কক্সবাজারের চকরিয়ায় উম্মাহাতুল মুমিন মহিলা মাদ্রাসায় সরকারি বই পুড়ে ছাঁই হয়ে গেছে।

১৬ আগস্ট দিবাগত রাত ৩টায় মহিলা দাখিল মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে চকরিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদ্রাসায় থাকা কয়েকলক্ষ বই পুড়ে যায়।

অগ্নিকান্ডে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন শ্রেণির লক্ষাধিক বই সম্পূর্ণরূপে পুড়ে ছাঁই হয়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত বইয়ের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি।

প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন আনসারী জানান, মাদ্রাসার ৪টি কক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম স্যার সরকারি বই প্রায় ৩বছর হচ্ছে রেখেছে। আমাদের একদিকে শ্রেণিকক্ষের ঘাটতি অন্যদিকে ৪টি রুম ব্যবহৃত হচ্ছে। বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছিলাম।

অগ্নিকান্ডের ঘটনায় মাদ্রাসায় এত সংখ্যক বই কোথায় থেকে আসলো এবং এতগুলো বই মজুদ রাখার শিক্ষা কর্মকর্তার আচরণে বিষয়টি গোপন করার প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের।

এ বিষয়ে বক্তব্য নিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল করে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব।

এ বিষয় সহকারী কমিশনার ভূমি রূপায়ন দেব বলেন, তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নিজ কার্যালয়ে তলব করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর