শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টপ অ্যান্ড টি-টোয়েন্টি

নেপালকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১২:৪২

অস্ট্রেলিয়ার চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালকে হারিয়েছে ৩২ রানে।

শনিবার (১৬ আগস্ট) ডারউইনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নেপালের বোলারদের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মকভাবে খেলতে থাকে দুই ওপেনার জিসান আলম এবং নাঈম শেখ। ২৫ রানে নাঈম ফিরলেও জিসান তুলে নেন হাফ সেঞ্চুরি।

৪৬ বল খেলে ৭৩ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে। এরপর শেষ দিকে আফিফ হোসেনে ৪৮ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮৬ রান তোলে বাংলাদেশ।

টাইগারদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে রাকিবুল এবং হাসান মাহমুদদের তোপের মুখে পড়েন নেপালের ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৪ রান তোলে নেপাল। ফলে ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। শেষ পর্যন্ত অলরাউন্ডার কুশল মাল্লার ৫৯ রানে ভর করে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছিল নেপাল।

বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন রাকিবুল হাসান। এছাড়াও দুই উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। নিজেদের তৃতীয় ম্যাচে আজ পার্থ স্করচার্স একাডেমির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ 'এ' দল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর