বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ আল আমিন, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৫:৫৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম (৩২) নামে এক বিকাশ, নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে দুবৃর্ত্তরা। নিহত নজরুল ইসলাম (৩২), নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ, নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের লেনদেন শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওত পেতে থাকা দুবৃর্ত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা ধানক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে গলা কেটে হত্যা করে। এলাকাবাসী ধারনা, সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে বেশ কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারনা, তার দোকানে বিকাশ, নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে এবং তারা ধরা খেয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহত নজরুল ইসলামের জ্যাঠাত ভাই জানান, দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হত্যা করা হয়েছে।

নিহত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন, নাকাই ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন।

এলাকাবাসী এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এই হত্যা কান্ডের কারন উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর