বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাকিস্তানের দল ঘোষণার পরই সুখবর পেল ভারত

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৬:৩৫

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে আজ শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান। এরপরই সুখবর পেয়েছে ভারত। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ভারতের মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব।

গত জুন মাসে জার্মানির মিউনিখে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল সূর্যকুমারের। তাই এশিয়া কাপে তাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। কিন্তু তাকে নিয়ে এবার স্বস্তির খবর মিলেছে।

বিসিসিআইয়ের সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন সূর্যকুমার এবং এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। তিনি ভারতের স্কোয়াড নির্বাচনেও উপস্থিত থাকবেন।

ভারতের মাটিতে এবারের এশিয়া কাপ আসর বসার কথা থাকলেও, সেটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবুধাবিতে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর মহাদেশীয় এই প্রতিযোগিতা চলবে।

যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে ভারত। গ্রুপে তাদের অপর দুই সঙ্গী স্বাগতিক আরব আমিরাত ও ওমান। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান। আগামী মঙ্গলবার মুম্বাইয়ে ভারতেরও দল ঘোষণা কথা রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর