বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

যৌথ অভিযান

শ্রীনগরে নকল কসমেটিকস কারখানার সন্ধান

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৮:৪১

শ্রীনগরে নকল ও ভেজাল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম খানের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পের মেজর ইহসানের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের(৩৫) দুটি টিনশেট বিল্ডিং থেকে ২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫শ বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২শ বোতল কিউট গ্লিসারিন, ৮শ জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২শ হোয়াইট বিউটি ক্রিম, ৭শ লেমন ফ্রেশ স্প্রে, ৬শ ৫০ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪শ পিচ গৌড়ি ক্রিম, ৮শ পিচ লতা হারবাল ক্রিম, ৪শ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩শ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, আড়াইশ পিচ নুর পাকিস্থানী ক্রিম,এলিজাবেথ ক্রিম, ১হাজার ২শ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট সুগন্ধি ক্যামিকেল, ৪শ ৫০ বোতল হেক্সিসোল, ২শ পিচ তিব্বত পমেট ক্রিম,২ হাজার ৮৮ পিচ কাশ্মীর মেহেদী, ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডম সহ ২৪ টি বিভিন্ন প্রকারের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম। ড্রাম ভর্তি ৭শ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার পিচ বিভিন্ন পণ্যের খালি বোতল, বিভিন্ন পন্যের খালি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা। পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল এর আদালত কারখানা মালিক ইয়াসিনকে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন। ইয়াসিনের বাড়ি লালমনির হাটের সদর উপজেলার মোগল হাট এলাকায়। তার বাবার নাম আব্দুল করিম। সে প্রায় ১৫ বছর ধরে এই এলাকায় ভাড়া থাকেন।
শ্রীনগর,মুন্সীগঞ্জ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর