শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

পাকিস্তান না খেলায় এশিয়া কাপ হকিতে আমন্ত্রণ পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৬:৪৩

ভারতে অনুষ্ঠিতব্য হকি এশিয়া কাপে সুযোগ পেল বাংলাদেশ। পাকিস্তান আসর থেকে নাম প্রত্যাহার করায় শূন্যস্থান পূরণের জন্য এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

আজ (১৮ আগস্ট) সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তারা জানিয়েছে, ‘এশিয়ান হকি ফেডারেশন এবং হকি ইন্ডিয়া বাংলাদেশ দলকে টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেবে।’

পাকিস্তানের না খেলার জোরালো আভাস থাকায় বাংলাদেশ আগেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছিল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করে নিজেদের তৈরি রেখেছেন বড় মঞ্চের জন্য।

আগামী ২৭ আগস্ট ভারতের বিহার রাজ্যে শুরু হবে এশিয়া কাপ। স্বাগতিক ভারতের সঙ্গে এবারের আসরে থাকছে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং নবাগত বাংলাদেশ।

উল্লেখ্য, এশিয়া কাপের শিরোপাজয়ী দল সরাসরি খেলবে ২০২৬ হকি বিশ্বকাপে। এছাড়া র‍্যাঙ্কিংয়ে পরবর্তী পাঁচটি দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে। তাই এই সুযোগকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশের হকি দল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর