শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শাকিব খানের সিনেমায় নায়িকা হচ্ছেন তানজিন তিশা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৬:৫৩

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান সেপ্টেম্বরে নতুন ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনা করবেন বিজ্ঞাপন ও টিভি নাটক নির্মাণে পরিচিত নির্মাতা সাকিব ফাহাদ। ছবিটির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

এবার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মৌখিকভাবে সব কিছু চূড়ান্ত হলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, শাকিব খান নাকি এই ছবিতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন। তবে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। তাঁকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের জন্য একের পর এক লোমহর্ষক অপারেশন সম্পন্ন করেন।

গল্পে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও এতে যোগ হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনকালে এক এজেন্টের মানসিক টানাপোড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্বও উঠে আসবে পর্দায়।

শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। জানা গেছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে ডিসেম্বরেই ছবিটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে একযোগে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর