বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৩ দফা দাবিতে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচিতে ৪৩ নন-ক্যাডার প্রার্থীরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৫, ১৫:৫৪

তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিসিএস ৪৩ নন-ক্যাডারে আবেদনকারী প্রার্থীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডারে আবেদনকারী প্রার্থীরা।

'চরম বৈষ্যমের শিকার ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীরা’ ব্যানারে এ অবস্থান কর্মসূচি চলছে। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-

১. দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

২. প্রাইমারি ও যুব উন্নয়নসহ ৪৩তম বিসিএস নন-ক্যাডারের নামে অধিযাচিত কোনো পদ প্রত্যাহার করে আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করতে হবে।

৩. ৪৩তম বিসিএসর নামে অধিযাচিত সব পদ অবশ্যই ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করতে হবে।

অবস্থান কর্মসূচি বক্তারা বলেন, এই নিয়োগ দ্রুত সম্পন্ন হলে সরকার দক্ষ জনবল পাবে, শূন্যপদ সংকট কমবে এবং সরকারের সময় ও ব্যয় সাশ্রয় হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করবে, যেখানে ছাত্র সমাজের প্রধান দাবি ছিল বেকারত্ব দূরীকরণ ও দুর্নীতিমুক্ত নিয়োগ। তাই দ্রুত পদক্ষেপ নিলে সরকার যেমন জনসেবায় গতি আনতে পারবে, তেমনি তরুণ সমাজের আস্থা ও সমর্থনও অর্জন করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর