বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৩:১৮

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ-মেহেদী ও ইমরানের স্বরণে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে “শহীদ মেহেদী-ইমরান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট” সিজন-১ শুরু হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দক্ষিণপাড়া সানফেব্রিক্স কোম্পানির বালুর মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কাশেমের পরিচালনায় টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবদল নেতা আব্দুল মান্নান ও সোনারগাঁ থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জুয়েল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা বিএনপি সদস্য আলীনুর বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য হাসান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক হারুন-অর রশীদ, পিরোজপুর ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আল-আমিন বেপারী ও কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন যুবদল নেতা মামুন, মকবুল, বাবু, রাকিব, তোফাজ্জল ও আরিফ প্রমুখ। উদ্বোধনী খেলায় আব্রাহার কিংস ক্লাব বনাম রতনপুর একাদশের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ম্যাচটি ড্র হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর