শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরোপে ব্যর্থ হওয়ায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৩:৪৭

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। এর ফলে ডাচ রাজনীতিতে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২২ আগস্ট) মধ্য ডানপন্থি নিউ সোশ্যাল কনট্রাক্ট দলের এ নেতা জানান, ইসরাইলের বিরুদ্ধে ‘অর্থবহ পদক্ষেপ’ নেওয়ার জন্য তিনি মন্ত্রিসভায় একমত হতে ব্যর্থ হয়েছেন। এরইমধ্যে আরোপিত কিছু নিষেধাজ্ঞা নিয়েও তিনি সহকর্মীদের প্রতিরোধের মুখে পড়েছিলেন।

এর আগে ফেল্ডকাম্প কট্টর ডানপন্থি ইসরায়েলিমন্ত্রী বেজালেল স্মোটরিচ ও ইতামার বেন-গভিরের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

এছাড়া তিনি গাজার মানবিক পরিস্থিতি ও ‘ঝুঁকিপূর্ণ ব্যবহার’ এর আশঙ্কা উল্লেখ করে নৌবাহিনীর জাহাজের যন্ত্রাংশের জন্য তিনটি রপ্তানি অনুমতিও বাতিল করেছিলেন।

ক্যাসপার ফেল্ডকাম্প সাংবাদিকদের বলেন, ‘গাজায় যা ঘটছে, গাজা সিটিতে হামলা, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের ঘটনাগুলোও আমি দেখছি।’

ফেল্ডকাম্পের পদত্যাগের পর তার দল নিউ সোশ্যাল কনট্রাক্ট-এর সব মন্ত্রী ও রাষ্ট্রীয় সচিবও সংহতি প্রকাশ করে তত্ত্বাবধায়ক সরকার থেকে সরে দাঁড়ান। এর ফলে বর্তমানে নেদারল্যান্ডসে কার্যত পররাষ্ট্রমন্ত্রীবিহীন অবস্থা তৈরি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর