বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৭:২৯

গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫। শুক্রবার বিকেল ৪টায় শহরের বাংলাবাজার অফিসার্স কোয়ার্টার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিম, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেলসহ চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ জেলার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

‎গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং রনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। প্রদর্শনী ও বিক্রয়ের জন্য থাকছে দেশীয় ঐতিহ্যবাহী ও আধুনিক নানা পণ্যের সমৃদ্ধ স্টল। শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে আকর্ষণীয় রাইডস, লাইটিং ভূতের বাড়ি ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা মেলাকে করেছে উৎসবমুখর।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা শুধু বিনোদনের ক্ষেত্র নয়, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তাদের বাজার সৃষ্টি এবং সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর