বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

পাপনের ডাকে বিসিবিতে মাশরাফি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দল নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের জটিলতা। একদিন পরই ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে দলের।

কিন্তু এখনও ঘোষণা হয়নি বিশ্বকাপের স্কোয়াড। এর মধ্যেই গুঞ্জন, নেতৃত্ব ছেড়ে দিতে চাচ্ছেন সাকিব আল হাসান।
সবমিলিয়ে এক জটিল পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে মঙ্গলবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এসেছেন মাশরাফি বিন মুর্তজা। জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে সাড়া দিয়েই এসেছেন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। তামিম ইকবাল বোর্ডকে জানিয়েছেন, পুরোপুরি ফিট নন তিনি। তাকে খেলানো নিয়ে দোটানায় আছে বিসিবি। তিনি বিশ্বকাপ দলে থাকবেন না, এমন গুঞ্জনও রয়েছে।

সাকিব নেতৃত্ব ছেড়ে দেবেন, এমন কথা এশিয়া কাপের পরই বোর্ডকে জানিয়েছিলেন তিনি। তখন কারণ হিসেবে মানসিকভাবে ঠিকঠাক নেই, এমন কারণ জানিয়েছিলেন তিনি। হতাশ ছিলেন এশিয়া কাপে দলের পারফরম্যান্স ও বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা নিয়েও।

তবে শেষ মুহূর্তে সাকিবকে নেতৃত্বে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এ নিয়ে সভাপতি পাপনের বাসায় সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে লম্বা বৈঠকও হয়েছে। এসব নানা ইস্যু সমাধানেই মাশরাফির দ্বারস্থ হয়েছে বোর্ড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর