শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৫:১৫

বাংলা চলচ্চিত্রের আলোচিত দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। সিনেমা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন তারা।

কয়েক মাস আগে বর্ষা জানিয়েছিলেন, হাতে থাকা দু-তিনটি কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র থেকে বিদায় নেবেন। তার কথায়, ‘আমার দুই সন্তান বড় হচ্ছে। তারা যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব ভেবেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বর্ষার পর এবার স্বামী অনন্ত জলিলও একই ঘোষণা দিলেন। শনিবার রাতে একটি টকশোতে তিনি বলেন, ‘আমাদের দুই ছেলে। বড় ছেলে এরইমধ্যে কোরআনের হাফেজ হয়েছে, ছোট ছেলেও কোরআন রিডিং শেষ করেছে। একজনের বয়স ১০, আরেকজনের সাড়ে ৭। বর্ষা যখন প্রথম অন্তঃসত্ত্বা হয়, তখন থেকেই আমাদের নিয়ত ছিল সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করব, ইনশাআল্লাহ মদিনায় পড়াশোনা করাব। সে জায়গা থেকে আমাদের জন্য সিনেমা করা ঠিক হবে না। ’

তিনি আরও জানান, সন্তানদের শিক্ষা ও বেড়ে ওঠা ইসলামিক ধ্যানধারণার মধ্যে হচ্ছে। তাই বাবা-মায়ের চলচ্চিত্রে সক্রিয় থাকা তাদের জন্য ইতিবাচক হবে না।

২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। প্রায় প্রতিটি সিনেমাতেই তার নায়িকা ছিলেন স্ত্রী বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তিনি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনাতেও কাজ করেছেন।

বর্তমানে অনন্ত-বর্ষা অভিনীত ‘দ্য স্পাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ নির্মাণাধীন রয়েছে, যেখানে বলিউডের নামি অভিনেতারাও যুক্ত আছেন। তবে এ দম্পতির ভাষায়, হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করার পরই তারা স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন।

অনন্ত-বর্ষা জুটিকে সবশেষ দেখা গেছে পরিচালক মোহাম্মদ ইকবালের ‘কিল হিম’ সিনেমায়। এরপর বড় পর্দায় আর দেখা যায়নি তাদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর