শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দাঁতের রং বদলে যাচ্ছে? হতে পারে রোগের ইঙ্গিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৫, ১৬:২০

মুক্তার মতো চকচকে দাঁত কে না চায়। কিন্তু বাস্তবে অনেকেই দাঁত নিয়ে নানা সমস্যায় ভোগেন। কখনও দাঁতের গঠন নিয়ে, কখনও বা রঙের পরিবর্তন নিয়ে। কারো দাঁত হলদে, কারো ধূসর, কারো দাঁতে সাদা বা বাদামি ছোপ পড়ে।

দাঁতের এমন রং পরিবর্তন শুধু বাইরের দাগ নয়, অনেক সময় শরীরের ভেতরের সমস্যারও সংকেত হতে পারে। চিকিৎসকদের মতে, এটি দাঁতের ক্ষয় থেকে শুরু করে গুরুতর রোগেরও পূর্বাভাস দিতে পারে। চলুন, জেনে নিই এ সম্পর্কে।

দাঁত হলুদ হয়ে যাওয়া
চা-কফি বেশি পান করলে দাঁতে হলুদ ছোপ পড়ে—এ কথা অনেকেই জানেন।

তবে শুধু এই কারণেই নয়, দাঁত হলুদ হওয়া যকৃতের (লিভারের) সমস্যারও লক্ষণ হতে পারে। যকৃত ঠিকমতো কাজ না করলে বিলিরুবিন বেড়ে যায়, যার প্রভাবে দাঁতের রং পরিবর্তিত হয়।

দাঁতে সাদা ছোপ

চকের গুঁড়োর মতো সাদা ছোপ দাঁতের এনামেল ক্ষয়ের ইঙ্গিত হতে পারে। আবার সেলিয়াক রোগ থাকলেও এমন ছোপ দেখা দিতে পারে।

এই রোগে শরীরে এনামেল তৈরি বন্ধ হয়ে যায়, দাঁত দুর্বল ও রংহীন হয়ে পড়ে। একবার এনামেল নষ্ট হলে তা স্থায়ী ক্ষতি করে।

ধূসর বা ফিকে দাঁত

দাঁত ধূসর হলে বুঝতে হবে সেটি হয়তো আঘাতজনিত কারণে মৃত হয়ে গেছে। রোগেও দাঁত এমন ধূসর বা রংহীন হয়ে যেতে পারে।

বাদামি ছোপ
দাঁতের উপরে বাদামি ছোপ মানে দাঁত ক্ষয় হতে শুরু করেছে।

আবার ফ্লুরোসিস মানে অতিরিক্ত ফ্লুরাইড গ্রহণের কারণেও এমন দাগ হতে পারে। কাজেই টুথপেস্ট বা মাউথওয়াশ কেনার সময় উপাদান দেখে নেয়া জরুরি।

ছোটদের দাঁতে ছোপ
অনেক সময় ছোটদের দাঁতে নীলাভ বা বাদামি ছোপ দেখা যায়, যা অ্যান্টিবায়োটিক গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

দাঁতের গঠন পরিবর্তন
দাঁতের ওপর এবড়োখেবড়ো দাগ বা রংহীন ছোপ থাকলে তা জেনেটিক (বংশগত) কারণে হতে পারে। এতে দাঁতের এনামেল দুর্বল হয় এবং ধীরে ধীরে দাঁত ক্ষয় হয়ে যেতে পারে।

গাঢ় নীল দাঁত
দাঁত যদি নীলচে হয়ে যায়, সেটা হতে পারে দাঁতের আয়ু শেষ হওয়ার লক্ষণ। দাঁতের অভ্যন্তরে মৃত তরুণাস্থি জমে গিয়ে এই রং পরিবর্তন ঘটতে পারে।

দাঁতের রঙের যেকোনো অস্বাভাবিকতা বা ছোপকে হালকা করে দেখা উচিত নয়। কারণ, অনেক সময় তা শরীরের ভেতরে লুকিয়ে থাকা গুরুতর সমস্যার সংকেত হতে পারে। তাই এমন কিছু দেখলে দেরি না করে দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর