বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১৬:০২

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন এ সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকার টিকিটে দর্শকরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবেন। 

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি স্পোর্টস। শুধু টেলিভিশনেই নয়, তাদের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমেও অনলাইনে সরাসরি দেখা যাবে ম্যাচগুলো।

সিরিজ সূচি: প্রথম ম্যাচ: ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ: ১ সেপ্টেম্বর,তৃতীয় ম্যাচ: ৩ সেপ্টেম্বর।

টিকিট পাওয়া যাবে: বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ। 
 
টিকিট মূল্য তালিকা:

শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল: ১৫০ টাকা

শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি): ২৫০ টাকা

ক্লাব হাউস (ব্লক এ১ - ই১): ৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার: ২০০০ টাকা। সিরিজ ঘিরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট পরিবেশের আশা করছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই দল ঘোষণা করেছে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সমর্থকদের প্রত্যাশা, ডাচদের বিপক্ষে সিরিজ জয় করে এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি সারবে সাকিব-লিটনরা।

আগামী ৩০ আগস্ট সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর