শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দোয়ারাবাজার সীমান্তে ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার

এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৬:০৭

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদার নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৩৪/৩-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড গুলিসহ বিদেশি (ইউএসএ) রিভলবার জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক নাজমুল ইসলাম জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর