শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৫, ১৩:৩৯

অস্ট্রেলিয়ার রাজ্য দল দক্ষিণ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ২৬৬ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। মাত্র ২৫৪ রানে অলআউট হলে ইনিংস ও ১২ রানে হেরে মাঠ ছাড়ে মাহিদুল ইসলাম অঙ্কনের দল।

ডারউইনে নিজেদের প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ৩৮০ রান করে দক্ষিণ অস্ট্রেলিয়া। এতে ২৬৬ রানে লিড পায় স্বাগতিকরা।

শনিবার (৩০ আগস্ট) ৩ উইকেটে ১০৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শাহাদাত হোসেন দিপু ৪২ ও ইয়াসির আলী রাব্বি ১৮ রানে অপরাজিত ছিলেন। তবে এই দুই ব্যাটারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। দিপু ৪৯ ও রাব্বি ৩৬ রানে সাজঘরে ফিরে যান।

এতেই বাংলাদেশের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ দিকের ব্যাটাররা কেবল ইনিংস হার এড়ানোর লড়াই করেছেন। তবে সেটাতেও সফল হননি তারা। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে স্পিনার হাসান মুরাদের কাছ থেকে।

এছাড়া অধিনায়ক অঙ্কন ৩২, স্পিনার নাঈম হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান। শেষ পর্যন্ত ইনিংস হারের তেঁতো স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ ‘এ’ দলকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর